মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রনি শ্রীমঙ্গল উপজেলার, হুগলিয়া গাজীপুর সিন্দুরখান এলাকার আনোয়ার হোসেন এর পুত্র। এসআরবি এর অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
এসবিআর সূত্র জানায়, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় গত ১৬ অক্টোবর-২০২৬ মামলা নং-২৯, জিআর নং-৩০৭ দায়ের করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গলের সহায়তায় ও এসআরবি-১১ সিপিএসসি এর একটি দল নারায়ণগঞ্জ থেকে মামলার প্রধান আসামি রনিকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে।
সাননিউজ/বান্না
