উন্নত বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আইন করা হয়েছে। তারই সূত্র ধরে বাংলাদেশেও একটা আইন হচ্ছে। ১৬ বছরের নিচে শিশুদের ফেসবুক, ইউটিউবসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।
সাননিউজ/বান্না
