পদ্মা পাড়ের মানুষের জীবন-সংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হলো বিশেষ মাঠ মহড়া।
বুধবার (৮ জুলাই ) সকালে জেলার শিবচরের কাঁঠাল ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন বাংলাবাজার এলাকার একটি মাঠে “পদ্মা পাড়ের জীবন যুদ্ধ” শীর্ষক এই মাঠ মহড়ায় তুলে ধরা হয় আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সামাজিক সুরক্ষা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলার নানা কৌশল।
ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং এসডিএস-এর বাস্তবায়নে অনুষ্ঠিত মহড়ায় কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাঈদ ব্যাপারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
এছাড়াও ফায়ার সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং এসডিএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর ওপর জোর দেন।
সান নিউজ/ জামান
