
দিনাজপুরের হিলিতে টাকা নিয়ে আসার কথা বলে থানার সামনে রাস্তার পাশে মিমি ও জান্নাতি নামে দুই মেয়েকে বসিয়ে রেখে নিখোঁজ হয়েছেন এক মা। কয়েক ঘণ্টা পরও ফিরে না আসায় রাস্তার পাশে বসে মা-মা বলে কাঁদতে শুরু করে তারা। তাদের কান্নায় চার পাশে মানুষজন জড়ো হন। খবর পেয়ে আসে পুলিশও।
রবিবার (১৯ জুলাই) দুপুরে হিলি স্থলবন্দরের চার নম্বর গেটের সামনে থানা মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বিষয়টি দেখে পুলিশকে খবর দিলে… বিস্তারিত
