রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেয়।
মির্জা ফখরুলের প্রস্তাবক হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থন করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা, জাতীয় সংসদের চিফ হুইপ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হুইপ মিয়া নুরুদ্দিন অপু, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ দলের নেতারা।
সান নিউজ/ জামান
