মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামে অবৈধভাবেঢ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
(১৮ই জুলাই) রোজ: শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে দারাদিয়া এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে ব্যবহৃত ড্রেজারটি ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের অবৈধ বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
ইউএনও মো. মাহফুজুল হক বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।
সান নিউজ/ জামান
