
গঙ্গার পাড়ে সন্ধ্যার আলো। ঘাটের সিঁড়িতে বসে থাকা মানুষ, নদীতে ভাসতে থাকা নৌকা, মন্দিরের ঘণ্টাধ্বনি আর সরু গলিতে তাঁতিদের ব্যস্ততা সব মিলিয়ে বারাণসী বা বেনারস যেন নিজেই একটি জীবন্ত গল্প। ধর্ম ও ইতিহাসের পাশাপাশি এই শহরের আরেকটি পরিচয় তার বিখ্যাত তাঁতশিল্প।
বেনারসি শাড়ির নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে রেশমের মসৃণতা, জরির ঝলক, সূক্ষ্ম বুনন আর ঐতিহ্যবাহী নকশা। সেই পুরোনো ঐতিহ্যের সঙ্গে আধুনিক নকশা… বিস্তারিত
