
শিক্ষার্থীদের চলমান আন্দোলন দিন দিন জোরদার হতে থাকায় ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলের বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষার্থীদের প্রতিবাদের মূল কেন্দ্রস্থল যন্তর মন্তর ও এর আশপাশের এলাকাগুলোতে এই সেবা বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। বিক্ষোভের মূল কেন্দ্র থেকে দুই কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত মান্ডি হাউস মেট্রো স্টেশন এলাকাতেও এর প্রভাব পড়েছে।… বিস্তারিত
