
নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন একসঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রেখেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে তিন জনই সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।
এই মেধাবী তিন বোন হলো তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা জোনাইল বাজারপাড়া এলাকার বাসিন্দা… বিস্তারিত
