মুন্সীগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দাবি, ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার আউটশাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম হাওলাদার সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা শহরের- মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে ওই ইউপি সদস্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নে, আমার জনপ্রিয়তায় একাধিক বার ইউপি সদস্য নির্বাচিত হই। আমি বিগত আওয়ামী লীগ সরকারের তিনটা মামলা খেয়েছি। পালিয়ে থেকে আমার সাধ্যমতো জনগণের সেবা প্রদান করেছি। আমার কর্মকান্ডের জন্য আউটশাহী ইউনিয়নের সাধারণ মানুষ আমাকে ‘গরিবের মেম্বার’ নামে অভিহিত করছেন। এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের।
তিনি আরও বলেন, দেশ পরিবর্তনের পর থেকে একটি পক্ষ আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি সম্প্রতি জনগণের অনুরোধ ও ভালোবাসার ভিত্তিতে আউটশাহী ইউনিয়নটিতে চেয়ারম্যান প্রার্থী তাই।
নজরুল ইসলাম হাওলাদার সংবাদ সম্মেলনে সাংবাদিক উদ্দেশ্য প্রশ্ন রাখেন- আমি কি এদেশের নাগরিক নই? যে মানুষ রাজনৈতিক আদর্শের কারণে বছরের পর বছর মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছে সেই মানুষকেই কেন আজও বারবার হয়রানির মুখোমুখি হতে হচ্ছে? জনগণের সেবার পুরষ্কার কি মিথ্যা মামলা? মানুষের পাশে দাঁড়ানোর প্রতিদান কি অপপ্রচার। এ সময় টঙ্গীবাড়ি উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ জামান
