
ডান পাশে স্পিকারে উচ্চশব্দে বাজছে ‘সারে জাঁহা সে আচ্ছা’ গানটি, সমবেত কণ্ঠে সুর মেলাচ্ছেন একদল আন্দোলনকারী। বাঁ পাশে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পে জরুরি সেবা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। কিন্তু এসবের মাঝেও একদম নির্বিকার পি হোসেন খান। একটি সাদা চার্ট পেপারের ওপর ঝুঁকে নীল আর সবুজ স্কেচ পেন দিয়ে এঁকে চলেছেন তিনি। শিল্পীর দক্ষতায় লেখাটি ফুটিয়ে তোলার পর ইংরেজি ‘i’ অক্ষরের ওপর… বিস্তারিত
