শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে মাদারীপুর জেলা প্রশাসকের নিকট ৪৫০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মর্জিনা আক্তারের হাতে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল তুলে দেন সংস্থাটির কর্মকর্তারা।
কম্বল হস্তান্তরকালে আশা’র মাদারীপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ সোহেল আহমেদ, সিনিয়র অডিটর মো: আমিনুল ইসলাম,সাপোর্ট ইন্জিনিয়ার সঞ্জয় বসু, শিক্ষা অফিসার নুর হোসেন, সিনিয়র ব্রাঞ্জ ম্যানেজার মো:কামাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মর্জিনা আক্তার অসহায় ও দরিদ্র মানুষের শীত নিবারণে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। আশা’র প্রতিনিধিরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও তারা জেলার দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস নিয়েছেন। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত অসহায়দের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে।
সাননিউজ/বান্না
