খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল প্রমূখ।
মাটিরাঙা উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন জনপ্রতি সাত প্রকার সবজী বীজ, ১৫ কেজি করে ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে আমন ধান বীজ সহায়তা হিসেবে প্রদান করা হবে।
সান নিউজ/ জামান
