
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামমুখী মহাসড়কে প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।… বিস্তারিত
