
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোতালেব হোসেন (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব হোসেন ওই এলাকার বাসিন্দা এবং মৃত সাইফুল্লাহর ছেলে। তিনি তার চাষ করা ধান ক্ষেত দেখতে গেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। যদিও তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন অক্ষত অবস্থায় পাওয়া… বিস্তারিত
