
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বুধবার (১ জুলাই) সন্ধ্যার পর উপজেলার কাঁচকোল এলাকায় নদের ডান তীর রক্ষা বাঁধে এই ধস দেখা দেয়। বাঁধের ৩০ মিটার অংশে আকস্মিক তীর সংরক্ষণে ব্যবহৃত ব্লকসহ মাটি ধসে যাওয়া শুরু করায় তীরবর্তী কয়েকটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ধস রক্ষায় জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা কাজ শুরু করা না হলে উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে… বিস্তারিত
