
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী ডিজেলের মূল্য অপরিবর্তিত থাকলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে।
রবিবার (৩১ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নতুন মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে অর্থাৎ রাত ১২টা থেকে কার্যকর। … বিস্তারিত
