বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা হচ্ছে ৫০ কিলোওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল। এতে কার্যালয়ের বিদ্যুতের চাহিদার প্রায় অর্ধেক পূরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি প্রতি মাসে সাশ্রয় হবে প্রায় এক লাখ টাকার বিদ্যুৎ বিল।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সোলার প্যানেল স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রশাসক মো. মমিন উদ্দীন। ২২ লাখ ৯৯ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে প্রকল্পটি। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতি মাসে বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় প্রায় ১২ হাজার ইউনিট। সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে এ চাহিদার প্রায় অর্ধেক পূরণ করা সম্ভব হবে। এতে প্রতি মাসে প্রায় এক লাখ টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি অর্থের সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারও বাড়বে। পর্যায়ক্রমে অন্যান্য সরকারি দপ্তরেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।
সাননিউজ/বান্না
