বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন ধরে সংস্কারকাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে সড়কে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সাল থেকে বুকাবুনিয়া সড়কের সংস্কারকাজ চললেও এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। দীর্ঘ সময় ধরে কাজ চলমান থাকায় সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের।
সড়কটির সংস্কারকাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। পাশাপাশি সড়কে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে।
আজকের মর্মান্তিক দুর্ঘটনার পর সড়কটির দ্রুত সংস্কারের দাবি আরও জোরালো হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, আর কত দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে? কবে শেষ হবে দীর্ঘদিন ধরে চলমান এই সড়কের কাজ?
এলাকাবাসীর দাবি, আর কালক্ষেপণ না করে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করতে হবে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সাননিউজ/বান্না
বামনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের
বামনা (বরগুনা) প্রতিনিধি