বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আপন ২ ভাইয়ের করুন মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে ৷ নিহতরা হলেন, তজুমদ্দিন উপজেলার শম্ভপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তার ছেলে আঃ রহিম (৪০) ও রাকিব(৩০) ৷
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন যাবৎ গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করেন ৷ ঘটনার দিন সকালে তজুমদ্দিন থেকে তিন ছেলেকে নিয়ে আলম বক্তারের শ্যালক মোঃ আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার জন্য আসে ৷ এসময় বিদ্যুতের একটা ছেড়া তার দেখে নিহতদের পিতা আলম বক্তার তার সরাতে গেলে প্রথমে সে বিদ্যুতায়িত হয় ৷ আলম বক্তারকে বাচাঁতে গাছের নিচে থাকা এক পুত্র রাকিব এগিয়ে আসলে সেও বিদ্যুতায়িত হয় । বাবা ও ভাইকে বাচাঁতে গাছে থাকা আরেক পুত্র রহিম নিচে নেমে উভয়কে বাচাতে আসলে বাবা সহ দুই সহোদর বিদ্যুতায়িত হয়ে মারাত্নক আহত হন ৷ পরে স্থানীয়া তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও রহিমকে মৃত ঘোষণা করে ৷
তবে সামান্য আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের পিতা আলম বক্তার ৷ বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশ্রাফ আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ৷
সাননিউজ/বান্না
