
স্বীকৃত নম্বর নাইন নেই। তার ওপর চোটে ছিটকে গেছেন বিশ্বনাথ ঘোষ। ফলে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের আক্রমণভাগের সবচেয়ে বড় প্রশ্ন এখন সেন্টার-ফরওয়ার্ডে কে? কোচ থমাস ডুলির ভাবনায় আছেন কয়েকজন উইঙ্গার। তবে দায়িত্বটা শেষ পর্যন্ত কে নেবেন, সেটি এখনো নিশ্চিত নয়।
বিশ্বনাথকে না পাওয়ায় এই পজিশনের জন্য উইঙ্গার রাকিব হোসেন, শেখ মোরসালিন ও শাহরিয়ার ইমনের মতো খেলোয়াড়দের নিয়ে ভাবতে হচ্ছে জার্মান-আমেরিকান কোচকে।… বিস্তারিত
