
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গান্ধাই সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় এক দম্পতিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি)। আটক দুই জন হলেন- কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)।
শুক্রবার (১৫ মে) সকাল ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি।… বিস্তারিত
