
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা থেকে পাওয়া আবেদনটি ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে’ বলে ভারতীয় একটি সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।… বিস্তারিত
