বরগুনা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় বরগুনার বামনায় স্বাগত মিছিল করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বরগুনা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দেয়। এতে মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েলকে সভাপতি এবং ইসতিয়াক উল জলিল সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর বামনা উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। এ উপলক্ষে তারা স্বাগত মিছিল বের করেন।
নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং বরগুনা জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দীর্ঘ নয় বছর পর বরগুনা জেলা যুবদলের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাননিউজ/বান্না
