নওগাঁর বদলগাছী উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায়দের হাতে বস্ত্র তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, “শারদীয় দুর্গোৎসব এক সর্বজনীন আনন্দের উৎসব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সম্প্রীতির এই বাংলাদেশে সবাই যেন একসঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
অনুষ্ঠানে বদলগাছী উপজেলার প্রায় ৪০০ জন দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে এই বস্ত্র বিতরণ করা হয়। সাননিউজ/বান্না
