মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে এক ফোনালাপে নেতানিয়াহুকে এ আহ্বান জানান ট্রাম্প।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে জানান, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং কয়েক দিনের মধ্যেই একটি চুক্তি হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে।
অ্যাক্সিওস বলছে, ট্রাম্প সম্ভাব্য চুক্তিটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, চলমান সংঘাতের অবসান ঘটানোর সময় এসেছে।
সান নিউজ/ জামান
