দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ এর সাথে ফুলবাড়ী রাঙামাটি প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলায় আলাদীপুর ইউনিয়নে অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর মহাব্যবস্থাপক মোঃ জাকারিয়া হোসেন সৌজন্য সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসারকে। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাগণ ।
মত বিনিময় শেষে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ জাকারিয়া হোসেন নির্বাহী অফিসারকে পরবর্তীতে তার প্রতিষ্ঠানে পরিদর্শনের জন্য আহ্বান করেন।
সাননিউজ/বান্না
