“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ (১৬–১৮ আগস্ট) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ অন্যতম।
এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মুস্তাফিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাহজারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এনায়েত উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান বাবু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লাসহ অনেকে।
এ সময় উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে উপজেলা পরিষদের পুকুরে ২৫ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।
সান নিউজ/ জামান
