
সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার হলিমপুর ও মাটিয়াপুর গ্রামের মধ্যবর্তী মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের এক তরুণীকে নিয়ে মাটিয়াপুর গ্রামের এক যুবক পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল।… বিস্তারিত
