
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্সের’ পক্ষ থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে এই আবেদন জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তার প্রথম কোনও আনুষ্ঠানিক আবেদন।… বিস্তারিত
