
এক ভরি স্বর্ণের জন্য আপন ভাইকে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে আরেক ভাই ও ভাবির বিরুদ্ধে। পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন বাগানে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয় আলমগীরকে (৩৯)। এ ঘটনায় নিহতের ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা। বিভিন্ন এলাকায় বাদাম-বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন… বিস্তারিত
