পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন মেট্রোলাউঞ্জ রেষ্টুরেন্টে এক জরুরী সভার আয়োজন করেন। সভায় নেতৃবৃন্দ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বলে জানা যায়। উক্ত জরুরী সভায় যুবদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দ্রুত সময়ের মধ্যে সাক্ষাৎ করে বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে ভুমিকা রাখা, রাজপথের পরিক্ষীত, ত্যাগী হামলা মামলা ও জেল জুলুমের শিকার নেতৃবৃন্দকে কমিটিতে অন্তর্ভুক্তকরনের জন্য বিনীতভাবে অনুরোধ করা এবং সদ্য ঘোষিত কমিটিতে চরম অনিয়ম ও অনৈতিকতার মাধ্যমে কমিটি গঠনের বিষয়ে তথ্য ও পরিসংখ্যান প্রদান করবেন। সভায় নেতৃবৃন্দ কমিটি পরবর্তী সময়ে প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে অভ্যন্তরীণ গ্রুপিং এবং সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয়ে ঘটে যাওয়া চরম বিশৃঙ্খলার বিষয়েও সংগঠনের অভিভাবককে অবহিত করবেন। এছাড়াও দীর্ঘদিন যাবত নেতা-কর্মীদের সাথে যুবদলের একজন দায়িত্বশীল নেতার অসাংগঠনিক,অসংলগ্ন ও রুঢ় আচরনের বিষয়েও চেয়ারম্যানকে অবহিত করবেন বলে জানা যায়।
যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দ বলেন,বিগত ৫ই জুলাই ২০২৬ যুবদল কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির সাংগঠনিক সভায় অযোগ্য ও রাজনীতিতে দীর্ঘদিন নিষ্ক্রিয় এবং বিতর্কিতদের কমিটিতে পদায়িত হওয়ার দায় চাপানো নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের বাগবিতণ্ডা ও তুইতুকারি কথাকাটাটি নিয়ে দুঃখ ও হতাশা প্রকাশ করেন। বিভাগীয় টিমের নেতৃবৃন্দকে জেলা সফরে সময়ে তৃণমূলের নেতা-কর্মীরা যথাযথ গুরুত্ব না দেওয়া এমনকি কোন কোন জেলায় বিতর্কিত নেতৃবৃন্দের উপর তৃণমূলের চরম ক্ষোভ প্রকাশে যুবদল নেতৃবৃন্দ চরম হতাশা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মনে করেন, কমিটির অনিয়ম ও তৃণমূলে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে যথাযথ সম্মান না দেওয়া বা অপমানিত হয়ে জেলা থেকে ফিরে আসা যুবদলের মত একটা স্বনামধন্য সংগঠনের সুনাম ক্ষুণ্ন করেছে। পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের অতি দ্রুত সময়ের মধ্যে বাদ পড়া, ত্যাগী পরীক্ষিত নেতাদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ ও বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠনের বিষয়ে অভিমত প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন
রফিকুল ইসলাম রফিক সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মোঃ হুমায়ুন কবির,সাজ্জাদ হোসেন উজ্জ্বল সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,জাকির হোসেন খান সাবেক সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,রিয়ন তালুকদার সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,দেওয়ান অলি উদ্দিন সুমন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,আবুল হাসান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,খালিদ মাহমুদ মাসুদ সহ সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মাহফুজুর রহমান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মিজানুর রহমান সোহাগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,আমানুল্লাহ বিপুল সাবেক সহক্রিড়া বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,আসাদুল হক টিটু সহ শিল্প বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,গোলাম ফারুক সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,, সেলিম হোসেন মুন্না আকন্দ সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,বাসেদুর রহমান সোহেল সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,মিজানুর রহমান মোল্লা সাবেক সদস্য যুবদল কমিটি,মিজানুর রহমান খান সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,কাজী মেজবাউল আলম সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মুজাহিদুল ইসলাম সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মোহাম্মদ আরিফ সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,আনোয়ার জাহিদ সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মাসুদ সরকার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সুমন চৌধুরী সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সবুর খান সাগর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মিরাজ আজিম সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,স্বপন মন্ডল সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মাজেদুল ইসলাম মাসুম সাবেক সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,খন্দকার আমিনুল হক কাকন সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দশর্ন বিভাগ জবি,নজরুল ইসলাম নাহিদ সাবেক সভাপতি ছাত্রদল ঢাবি,ফরিদ খান সাবেক সহ-সভাপতি ঢাবি শাখা,মহিবুল্লাহ জয় সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,খলিলুর রহমান জনি সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,শরিফ আল ফরহাদ দীপু, সহ ক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ সাবেকসহহ সভাপতি ঢাবি শাখা,ফজলুল হক নিরব সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,রাকিবুল ইসলাম রোকন সাবেক যুব সাধারন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,জাহাঙ্গীর আলম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,ইয়াকুব রাজু সাবেক বেসরকারি বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,শফিউল আজম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,বিশ্বজিৎ ভদ্র সাবেক সহ-সভাপতি ছাত্রদল ঢা বি শাখা,এম কামরুল হাসান সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মাহমুদ খান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল মহানগর উত্তর,দুলাল মাতব্বর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল পূর্ব, খসরু আহমেদ হিরন সাবেক সিনিয়র সহ-সভাপতি ছাত্রদল জহু হল শাখা ঢাবি,সেলিম রেজা সাবেক ছাত্রনেতা,মাসুদ রানা সাবেক ছাত্রনেতা,মানিক হোসেন সাবেক ছাত্রনেতা মহানগর পশ্চিম,এমদাদুল হক পারভেজ সাবেক জবি,ইমদাদুল হক সাবেক ছাত্রনেতা জবি, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান হিরন নজরুল ইসলাম সাবেক ছাত্রনেতা জবি,মহিন উদ্দিন বেগ সুজন সাবেক ছাত্রনেতা,কবির আহমেদ সাবেক ছাত্রনেতা ঢাবি, এডভোকেট কামরুল ইসলাম।
আমার বাঙলা/আরএ
