
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৩ মাস বয়সী শিশুসন্তানকে দুই লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে শিশুটির বাবা-দাদাসহ স্বজনদের বিরুদ্ধে। পরে ঢাকার দোহার উপজেলার চর মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) ভোরে শিশুটির দাদা-দাদিসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শিশুটির মা রোজিনা বেগম বাদী হয়ে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে বুধবার সকালে… বিস্তারিত
