দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সফরে প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফরকালে কাতারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও বৈঠক করার কথা রয়েছে।
দুই দিনের সফর শেষে বুধবার (১৯ আগস্ট) রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
সান নিউজ/ হুমায়রা
