
তিন দশক পর মিউজিক ভিডিওতে কাজ করলেন গুণী অভিনেত্রী দিলারা জামান। এস আই সুমনের কণ্ঠে ‘মা’ শিরোনামের একটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এটির ভিডিও পরিচালনা করেছেন ফয়সাল আগুন।
দিলারা জামানকে ঘিরে আবর্তিত এই মিউজিক ভিডিওটিতে আরও অভিনয় করেছেন এস আই সুমন, অভিনেত্রী ফারজানা ববি ও মিকাঈল। গানটির কথা লিখেছেন… বিস্তারিত
