
বাংলা কিউআরসহ সব ধরনের ডিজিটাল লেনদেনে মার্চেন্ট পর্যায়ে আরোপিত বিদ্যমান মাশুল (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। তাঁর মতে, দেশে নগদবিহীন লেনদেন বা ক্যাশলেস অর্থনীতিকে জনপ্রিয় করতে হলে শুরুতেই এসব লেনদেনকে সম্পূর্ণ মাশুলমুক্ত করতে হবে। পরে ধাপে ধাপে খুব সামান্য হারে, যেমন ১০ পয়সা করে মাশুল আরোপ করা যেতে পারে।… বিস্তারিত
