জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে জেলা তথ্য অফিসের উদ্যোগে উপস্থিত ট্রেন যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উপর প্রামান্য চিত্র উপস্থাপন করা হয়। এসময় প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা অধীর আগ্রহে ডেঙ্গু প্রতিরোধে করনীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপভোগ করেন।
পরে সারা দেশে ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ নেয়ায় জেলা তথ্য অফিসকে সাধুবাদ জানান উপস্থিত ট্রেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। সচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো.মাহমুদুল হাসান,জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.রবিউল ইসলাম,জামালপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো.বাপ্পী মিয়া,সহকারী স্টেশন মাস্টার মো.তৌহিদুল ইসলাম,প্রধান বুকিং সহকারী মো.গোলাম মোর্তজা,বুকিং সহকারী মো.উবায়দুল হক,সঞ্জয় সরকার প্রমুখ।
এসময় স্টেশন প্ল্যাটফর্ম ও এর চারপাশ এলাকায় ডেঙ্গু মশার বংশ বিস্তাররোধে পরিস্কার পরিচ্ছন রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।
আমার বাঙলা/আরএ
