
ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার রুকন পদ স্থগিত করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় দলের মহানগর কমিটি।
তবে ওই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে উল্লেখ করে ওই জামায়াত নেতা থানায় লিখিত অভিযোগ করেছেন। জামায়াতের ওই নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি ময়মনসিংহ নগরের নতুন বাজার থানা শাখার রুকনের দায়িত্বে ছিলেন।… বিস্তারিত
