শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।
পুলিশ সদর দপ্তর জানায়, আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দিনব্যাপী এই ‘ইউএনকপস ২০২৬’ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশ নিতে যাওয়া পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আইজিপি ছাড়াও প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি বক্তব্য রাখবেন। বক্তব্যে তারা ভবিষ্যৎ জাতিসংঘ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল অবদান এবং আধুনিক, প্রযুক্তি-নির্ভর ও জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের দূরদর্শী দৃষ্টিভঙ্গি বিশ্বদরবারে তুলে ধরবেন।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
আমার বাঙলা/ রাব্বি
