
জলবায়ু পরিবর্তনের প্রভাবে চিরহিমায়িত মাটি গলে শিলাস্তর থেকে ভারী ধাতু পানিতে মিশছে। এতে নরওয়ের আর্কটিক অঞ্চলের প্রত্যন্ত শহর লংইয়ারবিয়েনে কলের পানি পান না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ২ হাজার ৬০০ বাসিন্দার এই জনপদে পানীয় জলের উৎসে দূষণ ধরা পড়ার পর কর্তৃপক্ষ বিকল্পভাবে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছে। বিজ্ঞানীদের আশঙ্কা, একই ধরনের সংকট আর্কটিকের অন্যান্য এলাকাতেও দেখা দিতে পারে।… বিস্তারিত
