কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাকুরী স্থায়ীকরণসহ বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৮ম পর্যায় এর শিক্ষকদের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রকল্প নয়, স্থায়ী সমাধান চাই।অনিশ্চয়তা নয়, চাকরির নিরাপত্তা চাই। অবহেলা নয়,শিক্ষকের ন্যায্য মার্যাদা চাই শ্লোগান নিয়ে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন চিলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি হাফেজ ইমান আলী, সাধারন সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান, থানাহাট ইউনিয়ন কমিটির সভাপতি
মাওলানা আতিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে প্রকল্প থেকে অনতিবিলম্বে স্থায়ী করণের দাবী জানায় বক্তারা।
সাননিউজ/বান্না
