
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রকিবুল হাসান খান রকির বিরুদ্ধে প্রতারণা, অনলাইন বেটিং ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একটি অফিস আদেশ জারি করেছে।
গত রোববার জারি করা অভ্যন্তরীণ অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশনস, ২০০৩-এর ৪৫(৫) ধারা অনুযায়ী রকিবুল হাসান খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।… বিস্তারিত
