
গুগল সার্চে কোনও বিষয়ে তথ্য খোঁজার পর একই প্রসঙ্গে আরও প্রশ্নের উত্তর জানতে চাইলে অনেক সময় আগের অনুসন্ধানে ফিরে যেতে হয়। এ কাজ সহজ করতে সার্চের হোমপেজের নকশায় পরিবর্তন আনছে গুগল। নতুন নকশায় ডেস্কটপ সংস্করণের এআই মোডে যুক্ত হচ্ছে সাইডবার, যেখানে ব্যবহারকারীরা আগের অনুসন্ধানের তালিকা দেখতে পারবেন। ফলে পুরোনো অনুসন্ধান থেকে সহজেই নতুন প্রশ্ন করা এবং একই বিষয়ে ধারাবাহিকভাবে আরও তথ্য খোঁজা যাবে।… বিস্তারিত
