গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে পোশাকশ্রমিকরা কাজে যোগদান না করে হঠাৎ মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কের দুই পাশেই যানচলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেতনভাতা বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ করছে। এ ছাড়াও তাদের অভিযোগ, পুলিশ তাদের ওপর অন্যায়ভাবে লাঠিচার্জসহ নির্বিচারে গ্রেপ্তার করছে। স্থানীয় নেতাকর্মীসহ বহিরাগত সন্ত্রাসীরাও তাদের ওপর হামলা চালিয়েছে বলে জানান তারা। এদিকে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
শ্রমিক বিক্ষোভের কথা শুনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেপাশে অনেক কারখানা ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ । তবে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যদের মহাসড়কে দেখা যায়নি।
সাননিউজ/বান্না
