
পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া গরুর হাটে ইজারাদার ও তার ভাগ্নেকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটের একটি আধাপাকা টিনশেড কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত ইজারাদারের নাম হাজী আব্দুস সালাম (৫৫) এবং তার ভাগ্নের নাম মো. রিপন হোসেন (৩৭)। তারা দুজনই পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা। আব্দুস সালামের বাবার নাম আরজ ব্যাপারী। রিপনের বাবা মৃত ওমেদ আলী।… বিস্তারিত
