
খুলনা নগরে সাংবাদিকদের নিয়মিত আড্ডাস্থলে গুলির ঘটনা ঘটেছে। এ সময় সেখানে চার সাংবাদিক ও বিএনপির স্থানীয় এক নেতা ছিলেন। গুলির স্প্লিন্টারের আঘাতে এক সাংবাদিক সামান্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটের দিকে খুলনা নগরের জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ মোটরসাইকেলে এসে দুজন যুবক সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।… বিস্তারিত
