
মাগুরার শালিখায় পুলিশের গুলিতে বিএনপি নেতা মশিউর রহমান নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথকে গ্রেফতার করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই মামলায় উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।
বিপ্লব কুমার নাথ গ্রেফতারের আগে সুন্দরবন জোনের মোংলা টুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। মাগুরা ডিবি পুলিশ তাকে বরিশাল থেকে গ্রেফতার করে।… বিস্তারিত
