
দেশের সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ খাতে নিয়োজিত রয়েছেন ৯০ লাখ ২৮ হাজার ৬৫৬ জন।
কর্মসংস্থানের দিক থেকে উৎপাদন খাতের পরেই রয়েছে পাইকারি ও খুচরা বাণিজ্য এবং মোটরযান মেরামত খাত। এ খাতে কাজ করছেন ৮১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন। ফলে উৎপাদন খাতের তুলনায় এ খাতে কর্মরত… বিস্তারিত
