
একসময় দিন-রাত এক করে জাল-নৌকা নিয়ে হাওরের দিকে ছুটতেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চংনোয়াগাঁও গ্রামের জেলেরা। হাওর থেকে মাছভর্তি নৌকা নিয়ে ফিরতেন তারা। মাছ ধরেই চলতো সংসার, হাওর ও নদীই ছিল তাদের জীবনের প্রধান অবলম্বন। কিন্তু সেই সুদিন এখন আর নেই। হাওরে মাছ কমে যাওয়ায় পৈতৃক পেশা ছেড়ে অন্য কাজে চলে গেছেন অনেক জেলে। কেউ ঢাকার পোশাক কারখানায় কাজ করছেন, কেউ দিনমজুর, আবার কেউ হয়েছেন রিকশাচালক।… বিস্তারিত
