
কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।… বিস্তারিত
